সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নড়াইলের কালিয়ায় হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকাল ৯টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২৫ মে) দুপুরে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার হাজীনুর মিয়া শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গলাকাটা অবস্থায় হাজেরা বেগমকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনেরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, হাজেরা বেগম আমখেতে গিয়ে ধারালো বটির ওপর পড়ে তার গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img