সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাঠবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা স্বামী নিহত হয়েছেন। গুরুতর আহত হন স্ত্রী ও দুই শিশু সন্তান।

শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ-ছনবাড়ি অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে একই পরিবারের চারজন যাত্রী নিয়ে লৌহজং উপজেলার মাওয়ার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে কাঠবোঝাই নসিমন শ্রীনগরের ছনবাড়ী এলাকা থেকে সিরাজদিখানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও নামক স্থানে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঢাকা নিয়ে যাওয়ার পথে স্বামী মাসুদ রানার মৃত্যু হয়। স্ত্রী সেতু বেগমের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img