সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


লালমনিরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ ৫৫ জন আহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

লালমনিরহাটের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালের দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর-মোস্তফি সড়কের বুদারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসে। লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুদারতলা এলাকায় বাসটি দ্রুতগতিতে এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

সোহানুর ইসলাম নামে ওই বাসে আসা আহত এক যাত্রী বলেন, চোখে ঘুম নিয়ে বাসের চালক খুব দ্রুত গতিতে চালাচ্ছিলেন। মোস্তফি বাজার পার হয়ে বুদারতলা এলাকায় দ্রুতগতিতে টার্ন নিতে গেলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। আমার মাথা, হাতে ও পায়ে আঘাত লেগেছে। এ সময় বাসে আসা অনেক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন।

লালমনরিহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরি হোসেন চৌধুরী বলেন, ৫০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সদর হাসপাতালে এখন শঙ্কামুক্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং উদ্ধার কাজ চালায়। বাসে নারী ও শিশিসহ অন্তত ৬০জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনার ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img