সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক রাজিবের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত ১১টা ৫৮ মিনিটে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজিব চট্টগ্রাম দেওয়ানবাজার বড়পুকুর পাড় এলাকার বাসিন্দা।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে পাঁচ বন্ধু সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। তারা জোয়ারের পানির কারণে সৃষ্ট ক্যানেলে গিয়ে গোসল করেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে রাজিব তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়

শিক্ষা ডেস্ক: জীবনের পঞ্চান্ন বছর পেরিয়ে এসে শিক্ষার আলোয় নতুন এক ইতিহাস গড়লেন নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img