সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ইরানে দূতাবাস বন্ধ করল ছয় দেশ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইরান-ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ছয়টি দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

গতকাল বৃহস্পতিবার প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির যত নাগরিক কর্মরত আছেন— তাদের সবাইকে ফেরত আনা হবে; তবে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সেখানেই থাকবেন। তার কাজ হবে এই সংঘাতে অস্ট্রেলিয়ার অবস্থান ও বক্তব্য তুলে ধরা।

উওং আরও বলেন, এই দূতাবাস বন্ধ সাময়িক। পরিস্থিতি শান্ত হলে ফের দূতাবাস খুলে দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার পর এই ঘোষণা দেওয়ার পর একই পদক্ষেপ নেয় স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও। শেষ খবর অনুসারে, বুলগেরিয়া, পর্তুগাল এবং নিউজিল্যান্ডও তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img