সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়েরও

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড় ভাই আক্তারুজ্জামান (৫৫) ও ছোট ভাই আলম হোসেন (৪০)। তারা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মৃত. ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামান (৫৭) নামে এক ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় ভাই বাড়ির উঠানে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় বিদ্যুতায়িত হলে পাশে থাকা ছোট ভাই আলম হোসেন তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ছোট ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় ভাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img