সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


হবিগঞ্জে ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষু পাল (৬৫) ন‍ামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১শে জুলাই। এ উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। সেই তারটি ছেঁড়া থাকায় গ্রিলে লেগে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষু পাল। পরিবারের লোকজন উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img