বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজমেরি মোনালিসা জেরিন (২৭) নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত আজমেরি মোনালিসা জেরিন বরগুনার জাফরুল হাসান ফরহাদের ছোট মেয়ে।...
লালমনিরহাটের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালের দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর-মোস্তফি সড়কের বুদারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে...
রাজশাহীর পুঠিয়ায় ঈদুল আজহার আগের রাতে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে আয়েশা সিদ্দিকা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আয়েশা সিদ্দিকা ওই এলাকার জিয়ারুল...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাটে ঢুকে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের জামাতা মো. হোসেন (৪০)-কে আটক করেছে উত্তেজিত জনতা।
শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন গরুর বাজার এলাকায় এ ঘটনা...
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাঠবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা স্বামী নিহত হয়েছেন। গুরুতর আহত হন স্ত্রী ও দুই শিশু সন্তান।
শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ-ছনবাড়ি অভ্যন্তরীণ সড়কে...
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।
স্থানীয় সূত্রে...
মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে।
এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সারোয়ার হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার গাজীপুর-পাকুন্দিয়া-নান্দাইল সড়কের মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।...
বরগুনার ১৬ গ্রামে উদ্যাপিত হলো ঈদুল আজহা। হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী ও কাদিয়ানী সম্প্রদায় প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে থাকেন। প্রায় ১৫০ বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে এভাবে ঈদুল আজহা উদ্যাপিত হয়ে আসছে।
শুক্রবার (৬ জুন) সকাল...
মাগুরায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন তার স্ত্রী রিয়া খাতুন (৩২)।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদরের মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।...