ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছেন ৮-১০ জন।
রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ভ্যানচালক আরব আলী ও...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের...
পাবনার ঈশ্বরদীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মোছা. সুমাইয়া খাতুন (১৯) নামে এক নারী। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত উপজেলার আওতাপাড়া বাজার সংলগ্ন মো. বাপ্পি সরদার নামে এক যুবকের বাড়িতে...
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হককে ‘লেংটা করে’ এলাকাছাড়া করার হুমকি দেওয়ায় আক্তার হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলে তার সদস্যপদও স্থগিত করা হয়েছে।
বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক...
যশোরের সদর উপজেলায় রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভাবের তাড়নায় গলায় ফাঁস নিয়ে মাসুদা খানম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মাসুদা খানম উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের মাসুদ কাজীর স্ত্রী এবং চার সন্তানের জননী।
মাসুদা খানমের...
নেত্রকোণার কেন্দুয়ায় মাঠে ফুটবল খেলার সময় আবু সাইদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর সদরের ১নং ওয়ার্ডের আদমপুর গ্রামের স্থানীয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ ওই গ্রামের মরহুম নজরুল ইসলামের...
কক্সবাজারের পেকুয়া উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ...
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দেলোয়ার হোসেন (২৫) চরকুন্দলিয়া...