জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হাঁটতে বের হয়ে প্রাইভেটকারের ধাক্কায় আতাউর রহমান নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে...
খাগড়াছড়ির রামগড়ে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়েছে। এতে শিশুসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ও...
পাবনার সুজানগরে অণ্ডকোষে লাথি মেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে আমেনা খাতুন আন্না নামে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২২ জুন) স্ত্রী আমেনা খাতুন আন্নাকে গ্রেপ্তার করে পাবনা আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, শনিবার রাতে থানায় একটি হত্যা মামলা...
কিশোরগঞ্জের ভৈরবে হাফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মোহাম্মদ আল-আমিনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ জুন) রাতে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন নরসিংদীর রায়পুরা থানার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে...
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) ভোরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবি মাদবর দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মুজাফফরপুর গ্রামের শিকদারহাট এলাকার মো. আনছার...
যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার (১৮ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আইসিইউর...
নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামে বিরল প্রজাতির সাদা রঙের একটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
সোমবার (১৬ জুন) রাতে উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ি থেকে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন ৫৩ বিজিবি সদস্যরা।
আটককৃত ২০ জনের মধ্যে ১০ শিশু আর...
নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে যাত্রীর মারধরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মো. মিজান হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার...