সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


অব্যাহত ভারী বর্ষণের ফলে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রোববার (১ জুন) ভোর থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে রয়েছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা। তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য জেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিপাতের কারণে সাঙ্গু ও মাতা মুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বর্ষণের কারণে বিভিন্ন সড়কে পাহাড়ের মাটি ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও টানা বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। কোরবানির ঈদ ঘনিয়ে এলেও বৃষ্টির কারণে বসতে পারছে না পশুর হাট। এতে ক্রেতা ও খামারিরাও পড়েছেন বিপাকে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সর্বশেষ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও টানা বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৮ কেন্দ্রের ফলে কে এগিয়ে

রাজনীতি ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে ভোট গণনার কাজ। ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয় থেকে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img