সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বাগেরহাটের মোল্লাহাটে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল কাজী ওই গ্রামের কৃষক মহিদুল কাজীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, প্রতিবেশী মাহাবুব হোসেন ও তার স্ত্রী তামান্নার অনুরোধে তাদের বাড়ির গাছ থেকে আম পেড়ে দেওয়ার জন্য গাছে উঠে রাকিবুল। এ সময় গাছের প্রায় ১০ থেকে ১৫ ফুট উপর থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হয় রাকিবুল।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোদালিয়া বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img