সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত জাফর আলম ওরফে মাইক জাফর (৭০) একই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে জাফর আলম স্থানীয় মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে স্থানীয় নয়াপাড়া ফুটবল খেলার মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে থাকা দলছুট একটি বন্যহাতি আকস্মিক তার ওপর হামলে পড়ে। একপর্যায়ে হাতিটি শুড় দিয়ে জাফর আলমকে উপর্যুপরি কয়েকটি আছাড় দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম আরও জানান, হাতিটি ঘটনাস্থল থেকে সটকে পড়লে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি জানার পর পুলিশ বনবিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট পর্যায়ে অবহিত করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img