সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক রাজিবের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত ১১টা ৫৮ মিনিটে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজিব চট্টগ্রাম দেওয়ানবাজার বড়পুকুর পাড় এলাকার বাসিন্দা।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে পাঁচ বন্ধু সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। তারা জোয়ারের পানির কারণে সৃষ্ট ক্যানেলে গিয়ে গোসল করেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে রাজিব তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সংস্কার লংমার্চে নয়, সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক: রাজনৈতিক সংস্কারের দাবি বাস্তবায়নের জন্য রাজপথে লংমার্চ না করে সংবিধান সংশোধন কমিটিতে বসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img