সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কাহালুতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নুর আলম নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ভাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম কাহালু উপজেলার শিকড় গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সকালে দরগারহাট এলাকা থেকে অটোভ্যান চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা এলাকায় পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নুর আলম।

ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ

জাতীয় ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার এক তরুণ কৃষি উদ্যোক্তা শখের বশে ব্যতিক্রমী জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন।...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img