সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


গরুর মাংসের দোপেঁয়াজা তৈরির রেসিপি

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গরুর মাংস দিয়ে আপনি তৈরি করতে পারবেন নানা স্বাদের খাবার। গরুর মাংসের দোপেঁয়াজা সেসবের মধ্যে অন্যতম। একেক ধরনের খাবার রান্নার উপকরণ ও পদ্ধতিও আলাদা। আপনি সাধারণ উপায়ে যে মাংস ভুনা করেন, সেই পদ্ধতিতে দোপেঁয়াজা রান্না করা যাবে না। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের দোপেঁয়াজা রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ মোটা মোটা কাটা- ২৫০ গ্রাম

কাঁচা মরিচ বড় টুকরা- ১০/১২টি

আদা বাটা- ১ টেবিল চামচ

ধনে গুঁড়া- ১ চা চামচ

এলাচ- ২ টুকরা

দারুচিনি- ২ টুকরা

তেজপাতা- ২টি

লবঙ্গ- ৪টি

গোল মরিচ- ৫/৭টি

ভিনেগার- ৩ টেবিল চামচ

তেল- আধা কাপ

লবণ- স্বাদমতো

টেস্টিং সল্ট- ১ চা চামচ।

দোপেঁয়াজা তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন

মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। এরপর তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ দিয়ে সামান্য তেলে মেখে ১ ঘণ্টা রেখে দিন। হাঁড়িতে তেল গরম করে মাখানো মাংস ঢেলে একটু কমিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে কষিয়ে পেঁয়াজটা নরম হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে উগ্র বসতি স্থাপনকারীদের সহিংসতা ও নানা রকম কঠোর বিধিনিষেধের কারণে ফিলিস্তিনি কৃষকদের জন্য জলপাই সংগ্রহ...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img