সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


গাজার তথাকথিত ত্রাণকেন্দ্রগুলো যেন ইসরায়েলি মৃত্যুফাঁদ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন সহায়তাপ্রাপ্ত একটি ত্রাণকেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজার তথাকথিত ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গণহত্যা চালাতে ইসরায়েলি বাহিনী ত্রাণ বিতরণের নামে নতুন কৌশল কাজে লাগাচ্ছে।

ক্ষুধার্ত গাজাবাসীর ওপর চালানো গণহত্যায় নীরবতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ।

অবরুদ্ধ উপত্যকার হাসপাতালগুলোতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে আছেও বলে জানান মুনির।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে পরিবর্তন চাইছে হামাস। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫৪ হাজার ৪১৮ জন নিহত এবং এক লাখ ২৪ হাজার ১৯০ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস মৃত্যুর সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ এরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img