সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পদ্মা নদী থেকে মোসলেম প্রামাণিক (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার মজিদ শেখের পাড়ার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোসলেম প্রামাণিক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস মণ্ডল পাড়ার হায়দার প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে মোসলেম প্রামাণিক মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে আসেন। খাওয়া-দাওয়া শেষে পুনরায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। শনিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ পানিতে ভাসতে দেখেন। তিনি অসুস্থ থাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে পরিবার ধারণা করছে। পরে পুলিশে খবর দিলে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই মো. লুৎফর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img