সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মাগুরায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন তার স্ত্রী রিয়া খাতুন (৩২)।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদরের মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মৃত এনামুল হকের ছেলে। তিনি খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে খুলনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোশারফ হোসেন ও তার স্ত্রী। মঘীর ঢাল এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে টহল দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। মরদেহটি বর্তমানে মাগুরা সদরের অস্থায়ী মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীয়ায় ৫৩ কমিউনিটি ক্লিনিকের ২৭টিই ঝুঁকিপূর্ণ

স্বাস্থ্য ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অবকাঠামোগত সংকটের কারণে। উপজেলার মোট তেপ্পান্নটি কমিউনিটি ক্লিনিকের মধ্যে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img