সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


মিরপুরে চাঁদাবাজির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি রিকশার গ্যারেজে চাঁদাবাজির দায়ে শামীম আহম্মেদ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের একটি রিকশার গ্যারেজের দারোয়ান আব্দুল জলিলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্বেচ্ছাসেবকদল নেতা শামীম ও তার লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে আহত করেন তারা। এ ঘটনায় শনিবার রাজধানীর রূপনগর থানায় শামীমসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন জলিল। মামলার আসামিরা হলেন শামীম আহম্মেদ, রাজিব, শিপন, লিটন গাজী, শফি মাস্টার (তিতাস গ্যাস) ও অজ্ঞাত ২-৩ জন। শামীম আহম্মেদ রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

অভিযোগসূত্রে জানা গেছে, আব্দুল জলিল রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের এনামুলের রিকশার গ্যারেজের দারোয়ান। শুক্রবার রাতে মামলার আসামিরা এনামুলের রিকশার গ্যারেজে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় জলিল তাদেরকে গ্যারেজের মালিকের সাথে যোগাযোগ করতে বলেন। জলিলের কথায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে তারা গ্যারেজের সিসি ক্যামরা ভাঙচুরসহ চাঁদার দাবিতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল বলেন, শুক্রবার চাঁদাবাজির ঘটনায় শামীম আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img