যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার (১৮ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আইসিইউর ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ জুন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে সার্জারি বিভাগে ভর্তি হন শেখ আমির। করোনার লক্ষণ থাকায় তার পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ শনাক্ত হলে ১৬ জুন বিকেল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
ডা. রবিউল ইসলাম আরও জানান, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।
আরপিকে/




