সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ডুবে আল-আমিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের উত্তর চরলরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উত্তর চরলরেন্স গ্রামের বিলাত আলী বাড়ির মো. আলাউদ্দিনের ছেলে।

শিশুটির দাদা তোতা মিয়া জানান, সবার অজান্তে খেলতে গিয়ে আল-আমিন পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফয়েজ আহমেদ চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাসপাতাল নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ঘটনাটি জানা নেই। খোঁজ নেওয়া হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img