সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ইরানে দূতাবাস বন্ধ করল ছয় দেশ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইরান-ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ছয়টি দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

গতকাল বৃহস্পতিবার প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির যত নাগরিক কর্মরত আছেন— তাদের সবাইকে ফেরত আনা হবে; তবে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সেখানেই থাকবেন। তার কাজ হবে এই সংঘাতে অস্ট্রেলিয়ার অবস্থান ও বক্তব্য তুলে ধরা।

উওং আরও বলেন, এই দূতাবাস বন্ধ সাময়িক। পরিস্থিতি শান্ত হলে ফের দূতাবাস খুলে দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার পর এই ঘোষণা দেওয়ার পর একই পদক্ষেপ নেয় স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও। শেষ খবর অনুসারে, বুলগেরিয়া, পর্তুগাল এবং নিউজিল্যান্ডও তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ইউনিয়ন পর্যায়ে স্ক্রিনিং ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার

স্বাস্থ্য ডেস্ক: স্ট্রোকের ঝুঁকি দ্রুত শনাক্ত করতে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img