রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ১০-১১ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীতে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন।
মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এখন পর্যন্ত নিহতের পরিবারের কোনো সন্ধান এবং মৃত্যুর কারণেও খোঁজে পাওয়া যায়নি। মরদেহটি বর্তমানে চন্দ্রঘোনা থানা হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আরপিকে/




