সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

রোববার (২০ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন। খবর রয়টার্সের।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা রক্তনালীর মাধ্যমে তার শরীরে তরল পদার্থ সরবরাহ করছেন।

এক বিবৃতিতে কার্যালয় জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন দিন বিশ্রামে থাকবেন নেতানিয়াহু। তবে বাসায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তার প্রোস্টেট অপসারণ করেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

শিক্ষা ডেস্ক: দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিরাজমান বৈষম্য হ্রাসের লক্ষ্যে একটি পৃথক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img