সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


তুরাগে মাটির স্তূপ থেকে মর্টার শেল উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজধানী তুরাগের দিয়াবাড়ি এলাকায় মাটির স্তূপ থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশের একটি প্লটে মাটি খননের কাজ করার সময় মর্টার শেলটি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করি এবং উর্ধ্বতনদের নির্দেশে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে রাতেই দিয়াবাড়ির খালি জায়গায় মর্টার শেলটিকে ডিসপোজাল করা হয়েছে।

ওসি আরও বলেন, আমরা জানতে পেরেছি কয়েক বছর আগে এয়ারপোর্ট এলাকা থেকে খনন করে মাটিগুলো দিয়াবাড়ির ওই স্থানে স্তূপ করা হয়েছিল। বর্তমানে নির্মাণ কাজ করার সময় মাটি সরানোর সময় এটি বেরিয়ে আসে।

ওসি মো. মনিরুল ইসলাম আরও বলেন, ধারণা করছি, এটি ১৯৭১ সালের যুদ্ধের সময়কার মর্টার শেল হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মডেলকমপেয়ার সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় ১৪টি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলের কাছে মানবজাতি...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img