সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


নিখোঁজের একদিন পর ভুট্টাখেতে মিলল শিশুর মরদেহ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টাখেত থেকে আকলিমা আক্তার জুঁই (৭) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আকলিমা আক্তার জুঁই গাড়ফা উত্তর পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পয়লা বৈশাখ বিকেল থেকে জুঁইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী পাবনা জেলার চাটমোহর উপজেলার নাটোর-পাবনা সীমান্তবর্তী একটি ভুট্টার জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে কোনো কিছু জানায়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত শিশুটির বাড়ি বড়াইগ্রাম থানায়। মরদেহ পাওয়ার ঘটনাটি সীমান্তবর্তী এলাকায়। শিশুটি কীভাবে মারা গেছে বা কীভাবে হত্যা করা হয়েছে; এই নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img