সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পদ্মা নদীতে এক কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি আট হাজার ৪২৮ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে ইলিশটি নিলামে বিক্রি হলে শাহজাহান শেখ নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী আট হাজার টাকায় কেনেন। পরে তিনি যোগাযোগ করে এক প্রবাসীর কাছে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করেন।

এর আগে, সকালে পদ্মা নদীর মোহনায় ফরিদপুরের কবিরপুর চরে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ইসমাইল হালদারের জালে মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন এক কেজি ৯৬০ গ্রাম। মাছটি চার হাজার ২০০ টাকা দরে আট হাজার ২৩২ টাকায় ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে আপলোড করি। সেখান থেকে চট্টগ্রামের এক প্রবাসী চার হাজার ৩০০ টাকা দরে আট হাজার ৪২৮ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা জানান, অনেক আগে পদ্মায় বড় ইলিশ পাওয়া যেত। এখন বড় ইলিশ সেভাবে পাওয়া যায় না। বড় ইলিশ পদ্মার জেলেদের জন্য খুশির খবর।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img