সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


পরপারে পাড়ি জমালেন আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে পরপারে পাড়ি জমালেন আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) মাত্র ৪১ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের এই আম্পায়ার। এক বিবৃতিতে শিনওয়ারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেটঙ্গনে একজন সম্মানিত এবং পরিচিত মুখ ছিলেন শিনওয়ারি। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তার অভিষেক হয় ২০১৭ সালের ডিসেম্বরে শারজায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য হিসেবে ২৫টি ওয়ানডে ও ২১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন শিনওয়ারি।

এক শোকবার্তায় এসিবি বলেছে, ‘আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্ব, কর্মকর্তা এবং পুরো আফগান আতালান পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এক অসুস্থতায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন—এটি অত্যন্ত দুঃখজনক।’

শিনওয়ারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। মৃতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটে তার অবদান ছিল অসাধারণ। ক্রিকেটবিশ্ব তাকে গভীরভাবে মিস করবে। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img