সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


মহাসড়কে জরুরি সেবায় ‘হ্যালো অ্যাপ’ চালু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মহাসড়কে যাত্রী ও যানবাহন চলাচলের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘হ্যালো অ্যাপ’।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে সারা দেশব্যাপী এই অ্যাপটির উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া।

তিনি জানান, ‘হ্যালো অ্যাপ’- এর মাধ্যমে মহাসড়কে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি জরুরি মুহূর্তে মাত্র একটি বাটন প্রেস করলেই সংশ্লিষ্ট এলাকায় টহলরত হাইওয়ে পুলিশের কাছে বার্তা পৌঁছে যাবে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সেবা দেবেন।

তিনি আরও বলেন, যদি কোনো এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ফোন রিসিভ না করেন বা সাড়া না দেন, তাহলে ঐ কল সরাসরি হাইওয়ে পুলিশ সদর দপ্তরে চলে যাবে এবং সেখান থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, এই অ্যাপ ব্যবহারকারীরা হাইওয়ে পুলিশের সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার নাম ও ফোন নম্বর পেয়ে যাবেন। এটি জনগণের জন্য এক যুগান্তকারী সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে।

এদিন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের মধ্যে ‘হ্যালো অ্যাপ’ সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে খাড়া জোড়া পর্যন্ত অংশ ঘুরে দেখেন তিনি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, হাইওয়ে পুলিশের প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সারা দেশব্যাপী ‘হ্যালো অ্যাপ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো. দেলোয়ার হোসেন মিঞা।

তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও জরুরি সহায়তা প্রদানে এ অ্যাপস হবে একটি যুগান্তকারী উদ্যোগ।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img