সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


মোটরসাইকেল থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

খুলনার ফুলতলায় সুমন মোল্লা (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা উপজেলার পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় জামিরা বাজারে তার একটি দোকান আছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে দোকান বন্ধ করে সুমন মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতি রোধ করে। একপর্যায়ে তার মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা সুমন মোল্লাকে গুলি করেছে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজে আনা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img