সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজবাড়ীর কালুখালীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি বেগম একই ইউনিয়নের রায়পুর গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে এবং মাজবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামের সৌদি প্রবাসী সোহান মণ্ডলের স্ত্রী। তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

জানা যায়, ইতি বেগমের শশুর বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি গ্রামে। কয়েকদিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার বাড়ির আঙ্গিনায় একটি আম গাছে আম পাড়তে ওঠেন। এ সময় আম গাছের ডাল ভেঙে ইতি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, ‘আম পাড়তে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এটি খবুই দু‍ঃখজনক ঘটনা।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img