সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই জসিম মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দুই ভাইয়ের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম মিয়া গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই বুধবার রাতে সিলেটের নুরজাহান ক্লিনিকের মাজার গেট এলাকায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, ঘটনার পরপরই আমরা তৎপর হয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছি। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img