সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


ঈদের দিনে শাহরুখকে এক ঝলক দেখতে ভক্তদের ভিড়

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

এবারই নতুন নয়, প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান শাহরুখের ভক্তরা। তার এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। 

কোনোবারই ভক্তদের নিরাস করেন না শাহরুখ। তবে গত বছর জন্মদিনে শাহরুখের দেখা না পেয়ে মন ভেঙেছিল ভক্তদের। সেই ভাঙা মনকে মনভালোয় পরিণত করলেন কিং খান। 

পাঠানের শুটিং শেষে তার দেখা পাওয়া যাচ্ছিল না। শুরু হতে চলেছে রাজকুমার হিরানির আগামী ছবির শুটিং। অনেকের ধারণা ছিল, লুকে পরিবর্তন এনেছেন বলে ভক্তদের সামনে আসতে চাইছেন না শাহরুখ। সেই ধারণাকে বদলে দিয়ে একেবারে চেনা মেজাজে ধরা দিলেন তিনি। 

সকাল থেকেই মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি। 

পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। ভক্তদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পোস্ট করেন কিং খান নিজেই। সবার জন্য দোয়াও করলেন সুপারস্টার।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img