সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


চুয়াডাঙ্গা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২১এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাস পাড়ায় কাঠের কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, মামুন কারখানয় ইলেকট্রিক মেশিন দিয়ে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎতের তার ছিঁড়ে মেশিনটি বিদ্যুৎতায়িত হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img