সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


বৈশাখী মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানির সঙ্গে বৈশাখী মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় নন্দিতা ঋষি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নন্দিতা ঋষি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির বাবা অমর ঋষি জানান, সোমবার নানির সঙ্গে মেলার উদ্দেশে বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img