সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতালা গ্রামের রহিম মিয়ার ছেলে আকাশ মিয়া ও কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ এলাকার আমির হোসেন।

খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান জানান, শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস কসবার শান্তিপুর এলাকায় কুমিল্লা অভিমুখে আসা একটি কয়লা-বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ফলে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ওসি আরও জানান, ট্রাকে থাকা আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে ট্রাকচালক আকাশ মিয়া মারা যান। ট্রাক ও বাসটি উদ্ধার করা হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img