সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা সম্পর্কে পরস্পর আপন ভাই।

রোববার (৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলায় যমুনা নদীর দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই মনমথ হালদার ও সবুজ হালদার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, রোববার দুপুরে দুই ভাই মনমথ হালদার ও সবুজ হালদার নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img