সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বৈশাখী মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানির সঙ্গে বৈশাখী মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় নন্দিতা ঋষি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নন্দিতা ঋষি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির বাবা অমর ঋষি জানান, সোমবার নানির সঙ্গে মেলার উদ্দেশে বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার

অর্থনীতি ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বা একচেটিয়া প্রভাব পুরোপুরি ভেঙে দিতে চায় বর্তমান...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img