সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


আখাউড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার ১

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আমিনুল ইসলাম তুফান নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দা, ছুরি, কুড়াল, বাঁশের রুল।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম তুফান উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া গ্রামের জামশেদ মিয়ার ছেলে।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দেবগ্রাম-নয়াদিল ব্রিজের পাশে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়া মাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা অস্ত্র ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে যাওয়া ১টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা, ১টি লোহার তৈরি ধারালো দা, ১টি কুড়াল, ১টি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, ১টি চিকন বাঁশের তৈরি লাঠি (রুল), ১টি চারকোণা বিশিষ্ট কাঠ উদ্ধার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ডাকাতি প্রস্তুতির ঘটনায় গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম তুফানসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা আছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img