সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চাঁদপুরের শাহরাস্তিতে রাকিব হাসান (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সুচিপাড়া বাজারের আপন প্লাজা ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর কক্ষ থেকে শাহরাস্তি পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত রাকিব হাসান শরীয়তপুরের জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সুচিপাড়া বাজার শাখার ঋণ কর্মকর্তা ছিলেন এবং আপন প্লাজার (আবদুর জব্বারের ভবন) ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর কক্ষে থাকতেন।

মৃত রাকিব হাসানের সহপাঠী নাজিম উদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত রাকিবের সাথে তার স্বাভাবিক কথাবার্তা হয় এবং তারপর দরজা বন্ধ করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে তার ঘরের দরজা না খোলার সন্দেহ হলে তিনি স্থানীয়দের সহায়তায় শাহরাস্তি থানায় খবর দেন।

খবর পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সাথে ঝুলন্ত অবস্থায় অফিসারের মরদেহ উদ্ধার করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img