সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে একটি মার্কেট ভবনের ছাদে কাপড় শুকানোর সময় ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ সরদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় একটি মার্কেট ভবনের ছাদে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সৌরভ সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়ার আনসার মাঠ সংলগ্ন এলাকার শাহান সরদারের ছেলে এবং সে মার্কেটের নিচতলায় ভাড়া করা একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করত।

জানা গেছে, ওই ইউনিয়নের জয়নগর বোর্ড অফিসের কাছে বিশ্বরোড সংলগ্ন ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক লাইনের পাশে অপরিকল্পিতভাবে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের আসাদ হোসেন নামে এক ব্যক্তি। ওই নির্মাণাধীন মার্কেটের গরিবে নেওয়াজ হোন্ডা ওয়াশিং নামে একটি প্রতিষ্ঠানে কাজ করত সৌরভ। সোমবার বিকেলে ভবনের ছাদ থেকে ৩৩ কেভি বৈদ্যুতিক তারে দুর্ঘটনাক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গরীবে নেওয়াজ হোন্ডা ওয়াশিং-এর পরিচালক পলাশ মাহমুদ বলেন, সৌরভ দীর্ঘদিন ধরে আমার প্রতিষ্ঠানে কর্মরত ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে আমি বাকরুদ্ধ। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম এবং তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাই।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img