বগুড়ার শাজাহানপুরে আলোচিত ফোরকান হত্যা মামলার আসামি আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া বাজার এলাকা থেকে মোকাল্লেম হোসেন পিঠুকে গ্রেপ্তার করা হয়। তিনি গোহাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
অপরদিকে, দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বোহাইল প্রামাণিক পাড়ার নিজ বাসভবন থেকে সাজ্জাদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজুল ইসলামের ছেলে ও খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান থাকবে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ফোরকান হোসেন হত্যা মামলায় আগেও বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন।
আরপিকে/




