সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাস এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রইচ উদ্দিনের সমর্থকদের সাথে বিরোধে লিপ্ত ছিলেন। এর ফলে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img