সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


জামালপুরে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে ছেলের হাতে মা খুন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জামালপুরে মনজিলা বেগম (৬০) নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মনজিলা বেগম জিরা হাটচন্দ্রা গ্রামের তোতা মিয়ার স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তার নিত্যদিনের ঘটনা। সম্প্রতি তিনি মাদকের টাকার জন্য বাড়িতে থাকা একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেন। সকালে গাছ ক্রেতা হাটচন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে মা মনজিলা বেগম গাছ কাটতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু এলোপাতাড়িভাবে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় গাছ ক্রেতা শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন। তাকে জরুরি অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শেখ ফরিদ সুস্থ রয়েছেন বলে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফ জানান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফয়সাল আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মঞ্জুকে আটক করার চেষ্টা চলছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img